বিনোদন

জেলে নিঃস্ব রাজপাল, কঠিন সময়ে তার পাশে সোনু!

৫ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় দিল্লির তিহার কারাগারে আত্মসমর্পণ করেছেন জনপ্রিয় কৌতুক অভিনেতা রাজপাল যাদব। আর্থিক সংকটে পড়া এই অভিনেতার পাশে দাঁড়িয়েছেন বলিউড অভিনেতা সোনু সুদ। তবে তিনি এটিকে কোনো দান নয়, বরং একজন সহশিল্পীর প্রতি সম্মান হিসেবে দেখছেন।

২০১০ সালের একটি ঋণসংক্রান্ত মামলায় দেনা পরিশোধে ব্যর্থ হওয়ায় আদালতে আত্মসমর্পণ করেন রাজপাল। সে সময় তিনি আবেগঘন কণ্ঠে আদালতকে জানান, তার কাছে কোনো অর্থ নেই এবং তিনি চরম অসহায় অবস্থার মধ্যে আছেন।

রাজপালের এই পরিস্থিতিতে তাকে নিজের নতুন ছবিতে অভিনয়ের প্রস্তাব দিয়েছেন সোনু সুদ। সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, রাজপাল যাদব একজন মেধাবী অভিনেতা, কিন্তু প্রতিকূল সময় অনেককেই পিছিয়ে দেয়—তাই তিনি তার ছবিতে রাজপালকে কাজের সুযোগ দেবেন।

সোনু সুদ আরও বলেন, রাজপালকে যে অর্থ দেওয়া হবে, তা আগাম পারিশ্রমিক হিসেবে—দান হিসেবে নয়। তার ভাষায়, চলচ্চিত্র অঙ্গনের কেউ সংকটে পড়লে সহকর্মীদের উচিত তার পাশে দাঁড়ানো। এ বিষয়ে অন্যান্য প্রযোজক ও পরিচালকদেরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button