

বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) সিলেট সদর উপজেলা শাখার ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছে সিলেট জেলা জাসাস।
নবগঠিত এই কমিটিতে হেলাল আহমদ সভাপতি, মুহিবুর রহমান মুহিব সাধারণ সম্পাদক এবং ফয়সাল আহমদ সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন:
সিনিয়র সহ-সভাপতি: জনি আহমদ, খালেদ আহমদ ও আব্দুল আহাদ মিয়া।
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক: সুহেল আহমদ, সেলিম আহমদ রাহি ও হেলাল আহমদ।
সহ-সাংগঠনিক সম্পাদক: সাজ্জাদুর রহমান, রুম্মান কবির ও সাদিকা আহমদ।
দপ্তর সম্পাদক: রাসেল আহমদ | প্রচার সম্পাদক: রোমান আহমদ।
কমিটি অনুমোদনের পর জেলা জাসাস নেতৃবৃন্দ নতুন কমিটিকে অভিনন্দন জানান। তারা আশা প্রকাশ করেন, এই কমিটির মাধ্যমে তৃণমূল পর্যায়ে সংগঠনের সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে।



