জাতীয়

সবাই অন্তত একটি গাছের চারা রোপণ করুন: প্রধানমন্ত্রী

অনলাইন নিউজ ডেস্ক
আগামী প্রজন্মকে দূষণমুক্ত পরিবেশ উপহার দিতে সবাইকে অন্তত একটি গাছের চারা রোপণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১৩ জুন) বিকেলে কক্সবাজারের চকরিয়ায়র মালুমঘাট সংরক্ষিত বনে গাছের চারা রোপণের পর তিনি এ আহ্বান জানান। এর মধ্য দিয়ে ৫ বছরে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণের প্রতিশ্রুতির বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী।
সরকারপ্রধান বলেন, সবাইকে অনুরোধ করব, আপনার সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে, আপনার সন্তান যেন একটি সুন্দর পরিবেশে বুক ভরে শ্বাস নিতে পারে, সেজন্য আজকে থেকে প্রত্যেকে যার যেখানে সম্ভব অন্তত একটি করে গাছের চারা রোপণ করুন। আমরা যদি এই বৃক্ষরোপণ অভিযানকে সফল করতে পারি তাহলে আগামী দিনে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বুকভরে পরিষ্কার শ্বাস নিতে পারবে।
এর আগে, সস্ত্রীক ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেন সরকারপ্রধান। এসময় তিনি পরিদর্শন বইয়ে স্বাক্ষরের পাশাপাশি মূল ফটকের সামনে একটি নাগলিঙ্গম গাছের চারাও রোপণ করেন।
এদিন সকালে আকাশপথে স্বস্ত্রীক কক্সবাজারে যান প্রধানমন্ত্রী। শুরুতে প্রায় পঞ্চাশ বছর আগে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খনন করা পাতলীখাল পুনঃখননকাজ উদ্বোধন করেন। এরপর পাশেই একটি পথসভায় যোগ দেন।
পথসভায় প্রধানমন্ত্রী বলেন, ৬০টি পণ্যের কর বাতিল করায় অন্যবারের মত এবার বাজেটের পর নিত্যপণ্যের দাম বাড়েনি। দেশকে অস্থিতিশীল করে যারা জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে তারাই মূলত গণমুখী বাজেটের সমালোচনা করছে।
তিনি আরও বলেন, এই দেশই বিএনপির শেষ ঠিকানা, তাই আমরা দেশের মানুষের ভাগ্যন্নোয়নে কাজ করতে চাই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button