

গ্রীসে বসবাসরত সিলেটবাসীদের অন্যতম সামাজিক ও ঐক্যের সংগঠন ‘সিলেট জেলা সংগঠন ইন গ্রীস’-এর নবগঠিত কমিটিতে সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।
তাঁর এই গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হওয়ায় সংগঠনের নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ ও শুভানুধ্যায়ীরা অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। তারা বলেন সততা, নিষ্ঠা, সাংগঠনিক দক্ষতা এবং দীর্ঘদিনের সামাজিক সম্পৃক্ততা সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান ও ফলপ্রসূ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, প্রবাসে সিলেটবাসীদের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সহযোগিতার বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে নবগঠিত কমিটি কাজ করবে। সেই লক্ষ্য বাস্তবায়নে সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে নেতৃত্ব ও কর্মদক্ষতা সংগঠনের অগ্রযাত্রায় নতুন মাত্রা যোগ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
নবনির্বাচিত হিদেরের সার্বিক সফলতা, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে সংগঠনের নেতারা সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
প্রবাসে বাংলাদেশি কমিউনিটির কল্যাণ, সামাজিক উন্নয়ন এবং সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে সিলেট জেলা সংগঠন ইন গ্রীসের কার্যক্রম আরও শক্তিশালী হবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়েছে।


