জাতীয়

শেখ হাসিনা ফিরলে তাকে স্বাগত জানাবো : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

 

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাকে স্বাগত জানানো হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (১৪ জুলাই) সচিবালয়ে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে প্রশ্ন করা হলে জাহেদ উর রহমান বলেন, সরকার তাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি যদি প্রত্যর্পণের মাধ্যমে বা স্বেচ্ছায় দেশে ফেরেন, তাহলে তাকে আদালতে গিয়ে চলমান মামলাগুলোর মুখোমুখি হতে হবে।

তিনি বলেন, এ বিষয়ে সরকারের সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিরাও বক্তব্য দিয়েছেন। সরকার শুরু থেকেই বলে আসছে, শেখ হাসিনা দেশে ফিরলে তাকে আইনি প্রক্রিয়ার আওতায় আনা হবে।

জাহেদ উর রহমান আরও বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) বিচারাধীন মামলায় বিদেশি আইনজীবী নিয়োগের সুযোগ রয়েছে। তিনি চাইলে বিশ্বের যেকোনো আইনজীবীকে নিয়োগ দিয়ে আত্মপক্ষ সমর্থন করতে পারবেন।

উপদেষ্টা বলেন, বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে ট্রাইব্যুনালে পর্যবেক্ষক উপস্থিতি, ভিডিও ধারণসহ আধুনিক বিভিন্ন ব্যবস্থা রাখা হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, অন্তর্বর্তী সরকারের সময়ে ট্রাইব্যুনালের কার্যক্রম আরও স্বচ্ছ ও আধুনিক করা হয়েছে এবং বিচার কার্যক্রম সেই প্রক্রিয়াতেই পরিচালিত হবে।

তিনি আরও বলেন, জনগণ শেখ হাসিনার বিরুদ্ধে থাকা অভিযোগগুলোর বিচার এবং আদালতের চূড়ান্ত রায় কার্যকর হতে দেখতে চায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button