জাতীয়

মানুষের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবেন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী: ডা. শফিকুর রহমান

অনলাইন নিউজ ডেস্ক

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আন্তর্জাতিকভাবে পরিচিত ইসলামি চিন্তাবিদ ও বিশিষ্ট মুফাসসিরে কুরআন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী ছিলেন এমন একজন ব্যক্তিত্ব, যিনি পৃথিবী থেকে বিদায় নিলেও মানুষের হৃদয়ে দীর্ঘকাল বেঁচে থাকবেন।

আল্লামা সাঈদীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার দেওয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে আল্লামা সাঈদী দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দিয়েছেন। শহরের বড় মঞ্চ থেকে শুরু করে গ্রামের সাধারণ মানুষের মাঝে তিনি কুরআনের পথে ফিরে আসার আহ্বান জানিয়েছেন। দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও তার দাওয়াতি কার্যক্রম বিস্তৃত ছিল।

তিনি আরও বলেন, মানুষের ভালোবাসা ও সমর্থন আল্লামা সাঈদীকে তাফসিরের ময়দান থেকে জাতীয় সংসদ পর্যন্ত নিয়ে যায়। সংসদ সদস্য হিসেবে তিনি ধর্মীয় মূল্যবোধ, আলিয়া ও কওমি মাদ্রাসা শিক্ষা এবং সাধারণ মানুষের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে কথা বলেছেন। সংসদে স্পিকারের সামনে মাথা নত করে প্রবেশের যে রীতি ছিল, তার বিরুদ্ধেও তিনি সোচ্চার ছিলেন এবং তা বন্ধে ভূমিকা রাখেন।

ডা. শফিকুর রহমানের ভাষ্য, যুগে যুগে আল্লাহর প্রিয় বান্দাদের ওপর যে ধরনের নির্যাতন নেমে এসেছে, আল্লামা সাঈদীকেও তেমন কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। তার প্রতি ভালোবাসা এবং তার ওপর নির্যাতনের প্রতিবাদে বিপুলসংখ্যক মানুষ রাজপথে নেমে এসেছিলেন। সেই আন্দোলনে রাজপথ রক্তাক্ত হলেও মানুষের হৃদয়ে আল্লামা সাঈদীর প্রতি যে ভালোবাসা তৈরি হয়েছিল, তা মুছে ফেলা সম্ভব হয়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button