সারাদেশ

নুরের হাত ধরে প্রথমবার আ.লীগের ঘাঁটিতে আসন পেল বিএনপি

দশমিনা ও গলাচিপা উপজেলা নিয়ে গঠিত পটুয়াখালী–৩ আসন দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। ১৯৯১ সালের পর থেকে টানা ২০২৪ সাল পর্যন্ত আসনটি দলটির দখলেই ছিল, আর কোনো স্বাভাবিক নির্বাচনে বিএনপি এখানে কখনো জয় পায়নি।

 

তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সেই ইতিহাস বদলে যায়। গণঅধিকার পরিষদের সভাপতি ও বিএনপির সঙ্গে আসন সমঝোতার জোট প্রার্থী নুরুল হক নুর ‘ট্রাক’ প্রতীকে নির্বাচন করে বিপুল ভোটে জয়ী হন। যদিও তিনি সরাসরি ধানের শীষের প্রার্থী ছিলেন না, তবুও এই বিজয়ের মাধ্যমে আসনটি কার্যত বিএনপির ঝুলিতে আসে।

 

এই নির্বাচনে পটুয়াখালী–৩ আসনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে নুরুল হক নুর পেয়েছেন ৯৬ হাজার ৭৬৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন, যিনি ‘ঘোড়া’ প্রতীকে ৮০ হাজার ৫৭৬ ভোট পান। তীব্র প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

 

নির্বাচনী ইতিহাস অনুযায়ী, এই আসনে ১৯৮৬ সালে জাতীয় পার্টির আনওয়ার হোসেন হাওলাদার, ১৯৮৮ সালে মোহাম্মদ ইয়াকুব আলী চৌধুরী এমপি নির্বাচিত হন। পরে ১৯৯১, ১৯৯৬ ও ২০১৪ সালে আওয়ামী লীগের আখম জাহাঙ্গীর হোসাইন, ২০০৮ সালে আওয়ামী লীগের গোলাম মাওলা রনি এবং ২০১৮ ও ২০২৪ সালে আওয়ামী লীগের এসএম শাহজাদা বিজয়ী হন। শুধু ১৯৯৬ সালের ফেব্রুয়ারির বর্জিত নির্বাচনে বিএনপির শাহজাহান খান এ আসনে জয়লাভ করেছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button