অপরাধ

টঙ্গীতে অস্ত্রসহ গ্রেপ্তার ১

 

অনলাইন নিউজ ডেস্ক

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চলমান অস্ত্র উদ্ধার অভিযানের অংশ হিসেবে গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) টঙ্গী এলাকা থেকে একটি রিভলবারসহ ইজাজুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) জিএমপির মিডিয়া বিভাগ এ তথ্য জানিয়েছে।

গ্রেপ্তার ইজাজুল ইসলাম গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার কৃষ্ণপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি টঙ্গীর মাজুখান এলাকায় ভাড়াবাসায় বসবাস করতেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতের দিকে টঙ্গীর মধ্য আরিচপুর গার্লস স্কুলসংলগ্ন মাদবরবাড়ী রোডে মমতাজ ভ্যারাইটিস স্টোরের সামনে পাকা রাস্তা থেকে অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেওয়া জিএমপির গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের পুলিশ পরিদর্শক সৈয়দ মিজানুর ইসলাম বলেন, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button