রাজনীতি

চাঁদাবাজি চলবে না, আমি এখানকার সরকার: আমির হামজা

অনলাইন নিউজ ডেস্ক

কুষ্টিয়া সদর আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা বলেছেন, তার নির্বাচনী এলাকায় কোনো ধরনের চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাশত করা হবে না।

রোববার (১৬ আগস্ট) বিকেলে কুষ্টিয়া শহরের ৬ রাস্তার মোড়ে জেলা জামায়াতে ইসলামী আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

আমির হামজা বলেন, “বাংলাদেশের ভেতরে আমার আসন একটি আলাদা আসন। আমি আগেই বলেছি, এখানকার সরকার আমি। কোনো চাঁদাবাজি আমার আসনে চলবে না, ইনশাআল্লাহ।”

তিনি সাধারণ মানুষের উদ্দেশে বলেন, কাউকে চাঁদা না দিতে। কেউ চাঁদা চাইতে এলে তাকে বলতে বলেন, “এমপি সাহেবের কাছে দেওয়া আছে। ওখান থেকে ভাগ নিয়ে নেন।” এ সময় তিনি চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন।

গণঅধিকার পরিষদ প্রসঙ্গে আমির হামজা বলেন, সংগঠনটি এখন আর গণঅধিকার পরিষদ নেই, বরং “গণধিকৃত পরিষদে” পরিণত হয়েছে। তিনি দাবি করেন, একজন নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে তার সামনে ও পেছনে পুলিশের গাড়ি থাকা সত্ত্বেও তাকে হত্যার উদ্দেশ্যে হামলার চেষ্টা করা হয়েছে। এমন ঘটনার সঙ্গে জড়িতদের সন্ত্রাসী বলতে কোনো বাধা নেই বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, কুষ্টিয়ায় কোনো ধরনের সন্ত্রাসের স্থান হবে না। জামায়াতে ইসলামী, ছাত্রশিবির ও কুষ্টিয়ার “তৌহিদি জনতা” যতদিন সক্রিয় থাকবে, ততদিন তারা কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড চলতে দেবে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button