নির্বাচনরাজধানী

তুচ্ছ কারণে প্রার্থীর মনোনয়ন বাতিল করা হচ্ছে : জামায়াত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই প্রক্রিয়ায় কিছু রিটার্নিং অফিসারের কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।দলটির অভিযোগ, তথ্য-প্রমাণ ও প্রয়োজনীয় কাগজপত্র দাখিলের পরও আইনের দৃষ্টিতে গুরুত্বহীন বিষয়কে অজুহাত বানিয়ে উদ্দেশ্যমূলকভাবে প্রার্থিতা বাতিল করা হচ্ছে।

অনলাইন নিউজ ডেস্ক 

রোববার (৪ জানুয়ারি) এক বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, সারা দেশে মনোনয়নপত্র যাচাই-বাছাই চলাকালে বিভিন্ন জেলায় ভিন্ন ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে তুচ্ছ ও গুরুত্বহীন বিষয় ধরে প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে, যা নির্বাচন প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তৈরি করছে।

তিনি বলেন, অনেক ক্ষেত্রে রিটার্নিং অফিসারদের ব্যক্তিগত বিবেচনায় ছাড় দেওয়ার সুযোগ থাকা সত্ত্বেও কঠোর নীতি প্রয়োগ করা হয়েছে। এমনকি প্রদত্ত কাগজপত্র ও তথ্য-প্রমাণ যথাযথ থাকা সত্ত্বেও উদ্দেশ্যমূলকভাবে যোগ্য প্রার্থীদের প্রার্থিতা বাতিল করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

গোলাম পরওয়ার দাবি করেন, একটি মহলের ইন্ধনে এসব সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে প্রতীয়মান হচ্ছে। এভাবে চলতে থাকলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও স্বচ্ছ হবে কি না—তা নিয়ে জনমনে বড় প্রশ্ন দেখা দেবে।

তিনি তুচ্ছ অজুহাতে যাদের প্রার্থিতা বাতিল করা হয়েছে, তাদের মনোনয়ন অবিলম্বে বৈধ ঘোষণার আহ্বান জানান নির্বাচন কমিশন–এর প্রতি। পাশাপাশি সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করে নির্বাচনের মাঠ সমতল রাখার দাবি জানান তিনি।

মেহেদী হাসান রাতুল

বিশেষ প্রতিনিধি ( সিলেট )

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button