সারাদেশ

২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে এনসিপি নেতাসহ তিনজন আটক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) খুলনা জেলা শাখার সদস্য পরিচয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে খুলনার সোনাডাঙ্গা এলাকার একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন মেহেদী হাসান মিরাজ, আল নাঈম ও মিরাজ গাজী। পুলিশের তথ্যমতে, মেহেদী হাসান মিরাজ এনসিপি খুলনা জেলা শাখার সদস্য বলে নিজেকে পরিচয় দিয়েছেন।

পুলিশ জানায়, সোনাডাঙ্গা এলাকার নেসার উদ্দিন সড়কের বাসিন্দা শাহনাজ পারভীনের বাবা এস এম শফিকুল ইসলাম সানা ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য সম্প্রতি কয়রা থেকে খুলনায় আসেন। সোমবার দুপুরে তিনজন ওই বাড়িতে গিয়ে একজন নিজেকে এনসিপি নেতা পরিচয় দিয়ে দাবি করেন, সেখানে আওয়ামী লীগের এক নেতা আত্মগোপনে আছেন। এরপর তারা শাহনাজ পারভীনের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন।

বিষয়টি সন্দেহজনক মনে হলে শাহনাজ পারভীন কৌশলে সোনাডাঙ্গা থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়।

সোনাডাঙ্গা থানার ওসি মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চাঁদা দাবির অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে এবং এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। আটক ব্যক্তিদের পরিচয় ও অভিযোগের বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button