সারাদেশ

মার্কিন ভিসা আবেদনকারীদের দূতাবাসের জরুরি বার্তা

অনলাইন নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের নিজ দেশের মার্কিন দূতাবাস বা কনস্যুলেট থেকেই ভিসা সাক্ষাৎকারের সময় নির্ধারণ করার পরামর্শ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। একই সঙ্গে অন্য দেশ থেকে আবেদন করলে ভিসা প্রক্রিয়া আরও জটিল হতে পারে এবং অনুমোদনের সম্ভাবনাও কমে যেতে পারে বলে সতর্ক করেছে তারা।

রোববার (১৯ জুলাই) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়, নিজ দেশের মার্কিন দূতাবাস বা কনস্যুলেটে আবেদন করাই সবচেয়ে উপযুক্ত। অন্য দেশ থেকে আবেদন করলে অতিরিক্ত যাচাই-বাছাইয়ের প্রয়োজন হতে পারে, যা ভিসা প্রক্রিয়াকে দীর্ঘ ও জটিল করে তুলতে পারে। পাশাপাশি এ ধরনের আবেদনের ক্ষেত্রে জমা দেওয়া ভিসা ফি ফেরতযোগ্য নয় বলেও উল্লেখ করা হয়েছে।

এর আগে ঢাকাস্থ মার্কিন দূতাবাস সব ধরনের অভিবাসী ভিসা আবেদনকারীদের জন্য নতুন দুই ধাপের সাক্ষাৎকার পদ্ধতি চালুর ঘোষণা দেয়।

নতুন নির্দেশনা অনুযায়ী, ডিএস-১৬০ ভিসা আবেদনপত্রে গত পাঁচ বছরে ব্যবহৃত সব সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টের ইউজারনেম বা হ্যান্ডেল উল্লেখ করা বাধ্যতামূলক। দূতাবাস জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম সম্পর্কিত তথ্য গোপন করা বা অসম্পূর্ণ তথ্য প্রদান করলে ভিসা আবেদন প্রত্যাখ্যাত হতে পারে। এমনকি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার ক্ষেত্রেও আবেদনকারী অযোগ্য বিবেচিত হওয়ার ঝুঁকি তৈরি হতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button