সারাদেশ

আমি কোনো সাংবাদিককে হুমকি দিতে চাই না: রাশেদ খান

আমি কোনো সাংবাদিককে হুমকি দিতে চাই না—এ মন্তব্য করেছেন ঝিনাইদহ-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান।

 

মঙ্গলবার (২০ জানুয়ারি) কালীগঞ্জ উপজেলার দুলাল মুন্দিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

 

রাশেদ খান বলেন, দুটি জাতীয় দৈনিকে তার সম্পর্কে এমন সংবাদ প্রকাশ করা হয়েছে যেখানে বলা হয়েছে—একজন স্বতন্ত্র প্রার্থীর পক্ষে তৃণমূল বিএনপি অনড় এবং তিনি চ্যালেঞ্জের মুখে রয়েছেন। এ বিষয়ে তিনি সংশ্লিষ্ট পত্রিকার জেলা প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করলে তাকে একটি অনলাইন পোর্টালের প্রতিনিধির কথা জানানো হয়। পরে ওই অনলাইন প্রতিনিধির সঙ্গে কথা বলে তিনি জানতে পারেন, নাম-পরিচয়হীন একজন ব্যক্তি সংবাদটি লিখে পাঠিয়েছেন, যা যাচাই ছাড়াই প্রকাশ করা হয়েছে।

 

তিনি বলেন, “আমাকে নিয়ে সংবাদ প্রকাশে আমার কোনো আপত্তি নেই। কিন্তু সংবাদ করতে হলে অবশ্যই আমার বক্তব্য নিতে হবে। এটাই সাংবাদিকতার ন্যূনতম নীতি।”

 

একটি জাতীয় দৈনিকের সম্পাদকের সঙ্গে কথা বলার প্রসঙ্গে রাশেদ খান বলেন, কীভাবে যাচাই ছাড়া এমন সংবাদ প্রকাশ হলো—তা তিনি জানতে চেয়েছেন। তিনি জোর দিয়ে বলেন, “কালীগঞ্জে বস্তুনিষ্ঠ, সত্য ও ন্যায়পরায়ণ সাংবাদিকতাই চলবে।”

 

রাশেদ খান আরও বলেন, “আমি কোনো সাংবাদিককে থ্রেট দিচ্ছি না, দিতে চাইও না। তবে আমাকে নিয়ে সংবাদ প্রকাশ করলে আমার বক্তব্য নেওয়া অবশ্যই প্রয়োজন।”

 

দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ, ইসরাইল হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহাবুবুর রহমান মিলনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button