রাজনীতি

গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের জামায়াতে যোগদান

গণঅধিকার পরিষদের বরিশাল জেলা, গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা শাখার প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

বরিশাল-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা মার্কার প্রার্থী হাফেজ মাওলানা মো. কামরুল ইসলাম খানের সমর্থনে গৌরনদীর সরিকল তালিমুল কোরআন ইসলামিয়া দাখিল মাদরাসা মাঠে আয়োজিত নির্বাচনী সভায় গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা আনুষ্ঠানিকভাবে প্রার্থীর হাতে ফুলের তোড়া দিয়ে যোগদান করেন।

জামায়াতে ইসলামীতে যোগদান করা গণঅধিকার পরিষদের বরিশাল জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. নুরুল আমিন বলেন, “বাংলাদেশে পরিবর্তনের রাজনীতি করার আশায় আমরা এতদিন গণঅধিকার পরিষদের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছি। কিন্তু দেশের নির্বাচনী পরিস্থিতি দেখার পর আমরা বুঝতে পারি আমাদের সেই আশা পূরণ হয়নি।

২০২৪ সালের ৫ আগস্টের পর যে রাজনৈতিক দল দেশের ওপর রামরাজত্ব কায়েম করেছে, সেই দলের সঙ্গে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতাদের সংযোগ আমাদের উদ্বিগ্ন করেছে। তাই পরিচ্ছন্ন বাংলাদেশ গঠনে আমাদের লক্ষ্য অনুযায়ী গণঅধিকার পরিষদ ছেড়ে আমরা জামায়াতে ইসলামীতে যোগদান করেছি।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button