রাজনীতিসারাদেশ

আগুনে পুড়ে বিএনপি নেতার মেয়ের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক

লক্ষ্মীপুরে বসতঘরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে বিএনপি নেতা বেলাল হোসেনের মেয়ে আয়েশা আক্তার সানজুর (৭) মৃত্যুতে শোক জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে বিএনপির সহ-দপ্তর সম্পাদক মো. তাইফুল ইসলাম টিপুর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

এর আগে জেলা বিএনপির আহবায়ক ও বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু এবং যুগ্ম-আহবায়ক হাছিবুর রহমানও শোক বিবৃতি দিয়েছেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শোক বিবৃতিতে বলা হয়, লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের সুতারগোপ্তা এলাকায় ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. বেলাল হোসেনের বসতবাড়িতে শুক্রবার গভীর রাতে দুর্বৃত্তদের দ্বারা সংঘটিত নৃশংস অগ্নিসংযোগে তার ৭ বছর বয়সের শিশুকন্যা আয়েশা আক্তার অগ্নিদগ্ধ হয়ে অকালে মৃত্যুবরণ করে (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।

এ ছাড়া বেলাল হোসেনসহ তার অন্য দুই কন্যা বীথি আক্তার ও স্মৃতি আক্তার আগুনে গুরুতর আহত হয়েছে। ইতিমধ্যে আহত দুই কন্যাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে এবং তাদের বাবা বেলাল হোসেন বর্তমানে সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্বৃত্তদের কর্তৃক সংঘটিত এই কাপুরুষোচিত ও নৃশংস ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শোক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ‘দুর্বৃত্তদের কর্তৃক অগ্নিসন্ত্রাসে শিশু আয়েশার অকাল মৃত্যু এবং অপর দুইবোনসহ বেলাল হোসেনের গুরুতর আহত হওয়ার নির্মম ঘটনায় শোক জানানোর ভাষা আমার জানা নেই।

এটি একটি জঘন্য, অমানবিক ও কাপুরুষোচিত সন্ত্রাসী হামলা যা দেশব্যাপী বিরোধী রাজনৈতিক মতো দমনের ধারাবাহিকতারই বহিঃপ্রকাশ। এ ধরনের ঘটনায় প্রমাণ হয় যে, দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে এবং রাজনৈতিক সহিংসতা ভয়াবহ রূপ ধারণ করেছে।

বিএনপি মহাসচিব শোক বিবৃতিতে অবিলম্বে এই পৈশাচিক ঘটনার সঙ্গে জড়িত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। দুর্বৃত্তদের লাগানো আগুনে নিহত নিষ্পাপ শিশু আয়েশা আক্তারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

পাশাপাশি আহতদের আশু সুস্থতা কামনা

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button