জাতীয়

ফ্যামিলি কার্ড কিভাবে পাবেন ? আবেদনে যা লাগবে

ফ্যামিলি কার্ড কিভাবে পাবেন? আবেদনে যা লাগবে

 

দেশের দরিদ্র ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারগুলোর জন্য সামাজিক সুরক্ষা জোরদার করতে চালু হচ্ছে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি। মূল্যস্ফীতির চাপ সামাল দিতে নতুন সরকার এ উদ্যোগ নিয়েছে। আসন্ন ঈদের আগেই পাইলট প্রকল্প শুরু হবে। এর আওতায় প্রত্যেক সুবিধাভোগী পরিবারকে মাসে ২ হাজার টাকা করে দেওয়ার পরিকল্পনা রয়েছে। ৫০ লাখ পরিবারকে অন্তর্ভুক্ত করলে বছরে সরকারের ব্যয় হবে ১২ হাজার কোটি টাকার বেশি।

 

প্রথম ধাপে বগুড়া ও দিনাজপুর জেলার ৮টি উপজেলায় বাছাই কার্যক্রম চালানো হচ্ছে। পাইলট শুরু হবে বগুড়ার গাবতলী ও দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায়। সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, হতদরিদ্র ও দরিদ্র পরিবার অগ্রাধিকার পাবে। সুবিধাভোগী নির্ধারণে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ খানা জরিপের তথ্য ব্যবহার করা হবে।

 

ফ্যামিলি কার্ডের সুবিধা

 

নির্বাচিত পরিবারকে সরাসরি নগদ সহায়তা

 

অর্থ পরিবারের নারী সদস্য বা গৃহকর্ত্রীর হাতে প্রদান

 

অন্যান্য সামাজিক ভাতার তুলনায় বেশি সহায়তার পরিমাণ

 

অনিয়ম কমাতে জাতীয় পরিচয়পত্রভিত্তিক কেন্দ্রীয় ডেটাবেস

 

 

আবেদন করতে যা লাগবে

 

আবেদন প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু না হলেও প্রস্তুতি হিসেবে রাখতে বলা হয়েছে—

 

1. আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র (NID)

 

 

2. পাসপোর্ট সাইজের রঙিন ছবি

 

 

3. সচল মোবাইল নম্বর

 

 

 

কোথায় আবেদন করবেন

 

পাইলট শেষে ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা কাউন্সিলর কার্যালয় থেকে আবেদন ফর্ম সংগ্রহ করা যাবে। পাশাপাশি ঘরে বসে আবেদন করার জন্য একটি অনলাইন পোর্টাল চালুর প্রস্তুতি চলছে। প্রতি পরিবারে একটি কার্ড ইস্যু করা হবে, যার মাধ্যমে মাসিক নগদ অর্থ বা নিত্যপ্রয়োজনীয় পণ্য পাওয়া যাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button