জাতীয়

শাহজালালের দানবাক্সে মিলল ডিসি সারওয়ার আলমকে নিয়ে বেনামি চিঠি

অনলাইন নিউজ ডেস্ক

সিলেটের হজরত শাহজালাল (রহ.)-এর মাজারের দানবাক্স থেকে সদ্য প্রত্যাহারকৃত জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলমের প্রশংসাসূচক একটি বেনামি চিঠি পাওয়া গেছে। সোমবার (২২ জুন) বিকেলে মাজারের তিনটি দানবাক্স (ডেগ) খুলে টাকা গণনার সময় চিঠিটি উদ্ধার করা হয়।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার (সাধারণ শাখা) তানভীর হোসাইন সজীব বিষয়টি নিশ্চিত করে জানান, টাকা গণনার সময় কয়েকটি চিঠির পাশাপাশি কিছু স্বর্ণালঙ্কারও পাওয়া গেছে।

উদ্ধার হওয়া একটি চিঠিতে সাবেক ডিসি মো. সারওয়ার আলমের দৃষ্টি আকর্ষণ করে মাজারের অভ্যন্তরীণ অনিয়ম, দুর্নীতি এবং মাজারের জায়গা দখলের অভিযোগ তুলে ধরা হয়। চিঠির লেখক দাবি করেন, মাজারের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে প্রশাসনের নেওয়া পদক্ষেপের কারণে দেশ-বিদেশে অবস্থানরত বহু মানুষ ডিসির প্রশংসা করছেন।

এ ছাড়া চিঠিতে মাজার-সংশ্লিষ্ট এক ব্যক্তির বিরুদ্ধে মাজারের সম্পত্তি দখল, দোকানপাট ও বাড়ি নির্মাণসহ বিভিন্ন অভিযোগ আনা হয়। তবে চিঠিটি বেনামি হওয়ায় এতে উত্থাপিত অভিযোগগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button