জাতীয়

মঙ্গলবার সিলেট এসে মাজার নিয়ে বৈঠক করবেন বাণিজ্যমন্ত্রী

অনলাইন নিউজ ডেস্ক

একদিনের সফরে মঙ্গলবার (২৩ জুন) সিলেটে আসছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সফরকালে তিনি জেলার বিভিন্ন উন্নয়নমূলক ও প্রশাসনিক কর্মসূচিতে অংশ নেবেন। বিশেষ করে সিলেটের ঐতিহ্যবাহী মাজারগুলোর ব্যবস্থাপনা ও উন্নয়ন নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে।

মন্ত্রীর একান্ত সচিব ফখরুদ্দিন আহামেদ জানিয়েছেন, মঙ্গলবার দুপুর ১টা ৩০ মিনিটে খন্দকার আব্দুল মুক্তাদির ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। এরপর দুপুর আড়াইটায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত ২০ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন।

বিকেল ৩টায় সিলেট সার্কিট হাউজ মিলনায়তনে জেলার ঐতিহ্যবাহী মাজারগুলোর ব্যবস্থাপনা ও সার্বিক উন্নয়ন বিষয়ক সভায় যোগ দেবেন তিনি। পরে বিকেল সাড়ে ৪টায় একই স্থানে সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন।

সন্ধ্যা সাড়ে ৫টায় সিলেট সদর উপজেলা প্রশাসন প্রাঙ্গণে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি এবং ফ্লাড রিকনস্ট্রাকশন ইমারজেন্সি অ্যাসিস্ট্যান্স প্রজেক্টের আওতায় কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করবেন মন্ত্রী।

দিনব্যাপী কর্মসূচি শেষে রাত সাড়ে ৯টায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তাঁর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button