

অনলাইন নিউজ ডেস্ক
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্র।
শনিবার (২২ আগস্ট) ঢাকায় মার্কিন দূতাবাসের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ অভিনন্দন জানানো হয়।
অভিনন্দন বার্তায় বলা হয়, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় অংশীদারিত্ব আরও জোরদার করতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করার জন্য যুক্তরাষ্ট্র উন্মুখ।



