জাতীয়

শিবিরের প্রোগ্রাম থেকে ব্যারিস্টার আরমানের ফোন চুরি

অনলাইন নিউজ ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় আয়োজিত ছাত্রশিবিরের জুলাই প্রদর্শনী থেকে ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম আরমানের মোবাইল ফোন চুরির ঘটনা ঘটেছে।

শনিবার (১৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি তুলে ধরতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা বটতলা এলাকায় একটি প্রদর্শনীর আয়োজন করে। অনুষ্ঠানে অংশ নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভ সম্প্রচার করছিলেন ব্যারিস্টার আরমান। এ সময় তাঁর হাত থেকে মোবাইল ফোনটি চুরি হয়ে যায়।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের এজিএস মুশফিক তাজওয়ার মাহির জানান, ঘটনার পরপরই ব্যারিস্টার আরমান তাঁকে সঙ্গে নিয়ে শাহবাগ থানায় যান। সেখানে মোবাইল ফোন হারানোর ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে বলে জানা গেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button