সারাদেশ

সিলেট সিটি কর্পোরেশন এর প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন আব্দুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক (মেয়র পদমর্যাদা) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে নগরভবনে সদ্যবিদায়ী প্রশাসক ও সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবীর কাছ থেকে দায়িত্ব নেন তিনি।
দায়িত্ব গ্রহণের পর আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, নগরবাসীর প্রত্যাশা পূরণে উন্নয়ন কার্যক্রম আরও জোরদার করা হবে। নাগরিক সেবার মানোন্নয়ন নিশ্চিত করতে স্বচ্ছতা ও জবাবদিহির মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠায় কাজ করার অঙ্গীকার করেন তিনি।
এর আগে সোমবার সরকার সিলেটসহ দেশের ছয়টি সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দেয়। এর ধারাবাহিকতায় সিলেট সিটি করপোরেশনের প্রশাসকের দায়িত্ব পান আব্দুল কাইয়ুম চৌধুরী।
দায়িত্ব গ্রহণ উপলক্ষে বুধবার সকালে তিনি বিমানযোগে সিলেটে পৌঁছান। সকাল ১১টা ৫০ মিনিটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে দলীয় ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
পরে দুপুর সাড়ে ১২টার দিকে তিনি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)–এর মাজার জিয়ারত করেন। সেখানে দেশ, জাতি ও সিলেটবাসীর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।
এরপর নগরভবনে গিয়ে আনুষ্ঠানিকভাবে প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button