রাজনীতি

১১ দলীয় জোট ক্ষমতায় গেলে জুলাই গণহত্যা-হাদি হত্যার বিচার নিশ্চিত করা হবে: নাহিদ ইসলাম

অনলাইন নিউজ ডেস্ক

 

কোনো আধিপত্যবাদী শক্তি যদি আসন্ন নির্বাচন বানচালের ষড়যন্ত্র করে, তবে জুলাইয়ের মতোই বাংলাদেশের মানুষ তা প্রতিহত করবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, নির্বাচনে ১১ দলীয় জোট সরকার গঠন করলে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জুলাই গণহত্যা ও শরিফ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করা হবে।

শনিবার (৩১ জানুয়ারি) কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী সমাবেশে এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, পাশ্ববর্তী একটি দেশ বারবার বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপের চেষ্টা করছে। তিনি বলেন, আগামীতে কারা রাষ্ট্রক্ষমতায় আসবে, তা নির্ধারণ করবে দেশের জনগণ—কোনো আধিপত্যবাদী শক্তি নয়।

সমাবেশে আরও বক্তব্য দেন খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি বলেন, একটি দল প্রকাশ্যে ‘হ্যাঁ’ ভোটের কথা বললেও গোপনে ‘না’ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে। এ ধরনের দ্বিমুখী আচরণ জনগণ মেনে নেবে না।

তিনি আরও বলেন, ১১ দলীয় ঐক্যের পক্ষে সারা দেশে গণজোয়ার সৃষ্টি হয়েছে। ২০২৪ সালের ঐতিহাসিক বিপ্লবের পর বাংলাদেশের মানুষ আর পুরোনো, পরিবারতান্ত্রিক ও ব্যর্থ রাজনীতিতে ফিরতে চায় না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button