জাতীয়

ষড়যন্ত্র করে ভোটে হারানো হয়, অন্তর্বর্তী সরকারও জড়িত— জামায়াত আমিরের দাবি

অনলাইন নিউজ ডেস্ক

রাজধানীতে বুধবার (৮ জুলাই) অনুষ্ঠিত ‘গণঅভ্যুত্থানের চেতনা, গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার’ শীর্ষক এক সেমিনারে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দাবি করেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ষড়যন্ত্রের মাধ্যমে ১১ দলীয় জোটকে পরাজিত করা হয়েছে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, ওই ষড়যন্ত্রের অংশ ছিল অন্তর্বর্তী সরকারও।

বক্তব্যে তিনি বলেন, নির্বাচনের ফল মেনে নেওয়া হলেও গণভোটের রায় উপেক্ষা করতে দেওয়া হবে না। নতুন বা পুরোনো—কোনো ধরনের ফ্যাসিবাদ মেনে নেওয়া হবে না বলেও তিনি মন্তব্য করেন। জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রশ্নে কোনো আপস করা হবে না বলেও জানান তিনি।

জুলাইয়ের চেতনা ও গণঅভ্যুত্থানকে অসম্মান করার চেষ্টা করা হলে তা সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দেন জামায়াত আমির।

সেমিনারে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, দেশে আর কোনো রক্তপাত এড়াতে হলে সরকারের উচিত গণভোটের রায় বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়া।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button