জাতীয়

বৈদেশিক সফরের সব চুক্তি জনগণের সামনে প্রকাশের দাবি

অনলাইন নিউজ ডেস্ক

ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব আহমদ আবদুল কাইয়ূম বলেছেন, দেশের স্বার্থের পরিবর্তে ব্যক্তি বা দলীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে বিদেশি রাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তি করা হলে তা দেশের জন্য ক্ষতিকর হতে পারে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক রাষ্ট্রীয় সফরে সম্পাদিত সব চুক্তি দেশে ফিরে জনগণের সামনে প্রকাশ করা উচিত।

শুক্রবার (২৬ জুন) নগর আমেলার মাসিক সভায় তিনি এসব কথা বলেন।

আহমদ আবদুল কাইয়ূমের দাবি, ফ্যাসিবাদী শাসনামল এবং অন্তর্বর্তী সরকারের সময় বিভিন্ন বৈদেশিক চুক্তির মাধ্যমে দেশের স্বার্থ ক্ষুণ্ন হয়েছে। তাঁর অভিযোগ, আওয়ামী লীগ সরকারের সময়ে ভারতের সঙ্গে এবং অন্তর্বর্তী সরকারের সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত কিছু চুক্তি দেশের জন্য দীর্ঘমেয়াদে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

তিনি বলেন, দেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষার জন্য বৈদেশিক চুক্তিগুলোর বিষয়ে জনগণের জানার অধিকার নিশ্চিত করা প্রয়োজন। তাই সরকারের উচিত সব গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক চুক্তির বিষয়ে স্বচ্ছতা বজায় রেখে জনগণের কাছে বিস্তারিত তথ্য প্রকাশ করা

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button