জাতীয়

দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অনলাইন নিউজ ডেস্ক

মালয়েশিয়া ও চীনে রাষ্ট্রীয় সফর শেষ করে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সঙ্গে সফরসঙ্গী হিসেবে ফিরেছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমানসহ অন্যান্যরা।

শুক্রবার (২৬ জুন) রাত পৌনে ৮টার দিকে তাকে বহনকারী চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ মন্ত্রিপরিষদের সদস্য ও দলটির শীর্ষ নেতারা তাকে অভ্যর্থনা জানান।

এর আগে স্থানীয় সময় বিকাল ৫টায় (বাংলাদেশ সময় বিকাল ৩টা) চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইটে তিনি ও তার সফরসঙ্গীরা বেইজিংয়ের তাসিং আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। বিমানবন্দরে তাকে বিদায় জানান চীনা প্রেসিডেন্টের বিশেষ দূত ইউ শিয়াওয়ং।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button