নির্বাচন

কিশোরগঞ্জ-৪ আসনে ফজলুর রহমানের পক্ষে তফসির খানের গণসংযোগ

রোববার (১ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে অষ্টগ্রাম উপজেলা বিএনপির কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য তফসির খানসহ স্থানীয় নেতাকর্মীরা।

কিশোরগঞ্জ প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম) আসনে বিএনপির মনোনীত প্রার্থী এডভোকেট ফজলুর রহমানের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে।

রোববার (১ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে অষ্টগ্রাম উপজেলা বিএনপির কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য তফসির খানসহ স্থানীয় নেতাকর্মীরা।

Oplus_16908288

সভায় বক্তারা বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এরপর দুপুর দেড়টার দিকে অষ্টগ্রাম সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।

গণসংযোগকালে তফসির খান বলেন, মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনা এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য নির্বাচনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ জরুরি। তিনি বলেন, এডভোকেট ফজলুর রহমানকে বিজয়ী করতে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জনগণের অধিকার পুনরুদ্ধারে ভূমিকা রাখতে হবে।

এ সময় তিনি আরও বলেন, বিএনপি বরাবরই জনগণের অধিকার, গণতন্ত্র ও ন্যায়বিচারের রাজনীতি করে আসছে। আসন্ন নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের হারানো ভোটাধিকার ফিরে পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button