রাজনীতি

আলোচিত ঢাকা-৮ আসনে যেমন ভোট দেখা গেল

নির্বাচনের প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকেই ঢাকা–৮ আসনটি ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। এই আসনে ১১-দলীয় জোট সমর্থিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটওয়ারী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের প্রতিদ্বন্দ্বিতা বিশেষভাবে নজর কাড়ে।

বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার দুপুর ১টা পর্যন্ত এ দুই প্রার্থীর কেউ বড় ধরনের অনিয়ম বা কারচুপির অভিযোগ তোলেননি। ভোটারদের মধ্যেও সন্তুষ্টি দেখা গেছে। অনেক তরুণ ভোটকেন্দ্রের বাইরে ছবি তুলেছেন, পরিবারসহ অনেকে উৎসবমুখর পরিবেশে সময় কাটিয়েছেন।

নির্বাচন কর্মকর্তাদের তথ্যমতে, দুপুর ১টা পর্যন্ত আসনটিতে ৩০ শতাংশের বেশি ভোট পড়েছে। সার্বিকভাবে ওই সময় পর্যন্ত ভোটগ্রহণ শান্তিপূর্ণ ও উৎসবঘন পরিবেশে হয়েছে বলে পর্যবেক্ষণে উঠে আসে।

তবে দুপুরের পর এনসিপির পক্ষ থেকে অভিযোগ করা হয়, কয়েকটি কেন্দ্রে তাদের পোলিং এজেন্টদের প্রবেশে বাধা দেওয়া হচ্ছে। দলটির নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন এক সংবাদ সম্মেলনে দাবি করেন, মির্জা আব্বাস মহিলা কলেজ কেন্দ্রে নাসীরউদ্দীন পাটওয়ারীর এজেন্টদের যেতে বাধা দেওয়া হয়েছে।

নাসীরউদ্দীন পাটওয়ারী একটি কেন্দ্র পরিদর্শন শেষে অভিযোগ করেন, রেলওয়ে কলোনি উচ্চবিদ্যালয় কেন্দ্র এলাকায় তার সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। তিনি রেলওয়ে কলোনি উচ্চবিদ্যালয় ও মির্জা আব্বাস মহিলা কলেজ কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ উল্লেখ করে সেখানে ভোটে অনিয়মের অভিযোগ তোলেন। পাশাপাশি প্রতিপক্ষের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়ার কথাও জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button