স্থানীয়

সিলেট-১ আসন: ৫ কেন্দ্রের ফলাফলে এগিয়ে মুক্তাদির

সিলেট-১ (সদর-নগর) আসনের ৫টি কেন্দ্রের ফলাফলে বিএনপির প্রার্থী খন্দকার আবদুল মুক্তাদির এগিয়ে রয়েছেন। জামায়াতে ইসলামীর মাওলানা হাবিবুর রহমানের তুলনায় তিনি ৮২৮ ভোটের ব্যবধানে এগিয়ে আছেন।

প্রার্থীদের নির্বাচনী এজেন্ট ও কার্যালয় সূত্রে এই তথ্য জানা গেছে।

সিলেট-১ আসনে মোট ২১৫টি ভোট কেন্দ্র রয়েছে। এর মধ্যে ৫টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। প্রাপ্ত ফলাফলে বিএনপির প্রার্থী খন্দকার আবদুল মুক্তাদির ধানের শীষ প্রতীকে ২,৪৯২ ভোট পেয়েছেন।

জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা হাবিবুর রহমান ১,৬৬৪ ভোট পেয়েছেন।

সিলেট সদর উপজেলা ও সিটি করপোরেশন এলাকায় গঠিত এই আসনের মোট ভোটার সংখ্যা ৬,৮০,৯৪৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩,৫৩,১৮৬ জন, নারী ভোটার ৩,২৭,৭৪৭ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১৩ জন রয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button