সারাদেশ

অবৈধ ব্যালটসহ আটক এনসিপি নেতার কারাদণ্ড

পঞ্চগড়-১ আসনের আটোয়ারী উপজেলায় অবৈধ ব্যালট পেপারসহ এক এনসিপি নেতাকে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে তিন বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে নেতাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিচারিক আদালতের বিচারক ও সহকারী জজ রানা পারভেজ।

দণ্ডিত ব্যক্তি হলেন সুকুমার দাস বাবু, যিনি এনসিপি যুবশক্তির আটোয়ারী উপজেলা শাখার আহ্বায়ক।

বিচারক রানা পারভেজ জানান, নির্বাচন চলাকালীন সময় তিনি ভোটকেন্দ্রে অবৈধ ব্যালট পেপারসহ হাতেনাতে ধরা পড়েন। এরপর ভ্রাম্যমাণ আদালতে দোষী সাব্যস্ত হয়ে তিন বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা দেওয়া হয়। অনাদায়ে আরও কারাভোগ করতে হবে।

রায় ঘোষণার পর তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button