স্থানীয়

সিলেট-৬ আসন: ১৫ কেন্দ্রের ফলাফলে ধানের শীষ এগিয়ে

সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের ১৫টি কেন্দ্রের ফলাফলে ধানের শীষ ও দাঁড়িপাল্লার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

মোট ১৯২টি ভোট কেন্দ্রের মধ্যে এ পর্যন্ত ১৫টির ফলাফল পাওয়া গেছে।

প্রাপ্ত ফলাফলে বিএনপির প্রার্থী এমরান আহমদ চৌধুরী ধানের শীষ প্রতীকে ৬,৪৯৫ ভোট পেয়েছেন। জামায়াতে ইসলামী প্রার্থী মো. সেলিম উদ্দিন দাঁড়িপাল্লা প্রতীকে ৬,১৩২ ভোট সংগ্রহ করেছেন।

এই তথ্য প্রার্থীদের নির্বাচনী এজেন্ট ও কার্যালয় সূত্রে জানা গেছে।

সিলেট-৬ আসনের মোট ভোটার সংখ্যা ৪,৭২,৭৯২ জন, যার মধ্যে ২,৩৮,৮৬৯ জন পুরুষ, ২,৩৩,৯২০ জন নারী এবং ৩ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button