জাতীয়

আ.লীগ সরকারের চুরি ও পাচারের বোঝা বর্তমান সরকারকে বইতে হয়েছে: তথ্যমন্ত্রী

অনলাইন নিউজ ডেস্ক

আগের সরকারের দুর্নীতি ও অর্থ পাচারের প্রভাব বর্তমান সরকারকে মোকাবিলা করতে হচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

শনিবার (৬ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, অতীতে আমদানিনির্ভরতার পরিবর্তে উৎপাদনমুখী নীতি অনুসরণ করা হলে বর্তমান বিদ্যুৎ ও জ্বালানি সংকট এতটা প্রকট হতো না।

তথ্যমন্ত্রী জানান, বিদ্যুতের দাম সমন্বয় করা হলেও সরকারকে এখনও প্রায় ৪১ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে।

এ সময় প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের ক্ষেত্রে পেট্রোল ও অকটেনের দাম বাড়ানো হলেও ডিজেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। কারণ গণপরিবহন ও পণ্য পরিবহনে মূলত ডিজেল ব্যবহৃত হয়, এবং সাধারণ মানুষের ওপর অতিরিক্ত চাপ কমাতে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, অতীতে কিছু প্রভাবশালী গোষ্ঠীকে সুবিধা দিতে বিদ্যুৎ খাতকে আমদানিনির্ভর রাখা হয়েছিল।

এ ছাড়া তিনি জানান, যেসব গ্রাহক মাসে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার করেন, তাদের জন্য বিদ্যুতের দাম বৃদ্ধি করা হবে না। এতে নিম্ন আয়ের গ্রাহকরা মূল্যবৃদ্ধির প্রভাব থেকে সুরক্ষা পাবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button