রাজনীতি

বিপিসির প্রধান কার্যালয় চট্টগ্রাম থেকে সরানোর উদ্যোগে জামায়াতের উদ্বেগ

অনলাইন নিউজ ডেস্ক

বিপিসির প্রধান কার্যালয় চট্টগ্রাম থেকে ঢাকায় স্থানান্তরের উদ্যোগের তীব্র প্রতিবাদ ও উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরের আমির মুহাম্মদ নজরুল ইসলাম। শনিবার (৬ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, এ প্রস্তাব অবিলম্বে বাতিল করা উচিত এবং চট্টগ্রামের জনমনে যে উদ্বেগ তৈরি হয়েছে তা যৌক্তিক।

তিনি জানান, চট্টগ্রামের জয়পাহাড় এলাকায় প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে বিপিসির নতুন ভবনের নির্মাণকাজ শেষ পর্যায়ে রয়েছে এবং বর্তমানে প্রতিষ্ঠানটির কার্যক্রম বিএসসি ভবন থেকে পরিচালিত হচ্ছে। ঢাকায় লিয়াজোঁ অফিস রাখা যেতে পারে, তবে প্রধান কার্যালয় চট্টগ্রামেই থাকা উচিত।

নজরুল ইসলাম আরও বলেন, দেশের একমাত্র তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি চট্টগ্রামে অবস্থিত এবং সমুদ্রবন্দরও এখানেই, তাই জ্বালানি আমদানি, সংরক্ষণ ও সরবরাহ ব্যবস্থার কেন্দ্র হিসেবে চট্টগ্রামের গুরুত্ব বিবেচনায় কার্যালয় স্থানান্তরের কোনো যৌক্তিকতা নেই।

তিনি সতর্ক করেন, দীর্ঘদিনের প্রতিষ্ঠিত প্রশাসনিক কাঠামো পরিবর্তন করলে সমন্বয়হীনতা ও স্থবিরতা তৈরি হতে পারে। পাশাপাশি জাতীয় সিদ্ধান্ত গ্রহণে সংশ্লিষ্ট সব অংশীজনের মতামত গ্রহণের আহ্বান জানান তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button