জাতীয়

মালয়েশিয়া সরকারের প্রতি কৃতজ্ঞতা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অনলাইন নিউজ ডেস্ক

মালয়েশিয়া সফর শেষে দেশটির সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রায় ১৮ ঘণ্টার সংক্ষিপ্ত সফর শেষে তিনি চীন সফরে গেছেন। মঙ্গলবার (২৩ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর একটি বার্তা প্রকাশ করে।

বার্তায় প্রধানমন্ত্রী বলেন, তিনি ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং তার স্ত্রী ড. ওয়ান আজিজা বিনতি ওয়ান ইসমাইলের উষ্ণ অভ্যর্থনা ও আন্তরিক আতিথেয়তায় গভীরভাবে মুগ্ধ হয়েছেন।

তিনি উল্লেখ করেন, মালয়েশিয়া সরকার ও জনগণের আন্তরিকতা এবং বন্ধুত্বপূর্ণ আচরণ বাংলাদেশের প্রতি দুই দেশের বিদ্যমান সম্পর্ককে আরও সুদৃঢ় করেছে। প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে অনুষ্ঠিত বৈঠককে ফলপ্রসূ উল্লেখ করে তিনি বলেন, এই আলোচনা বাংলাদেশ ও মালয়েশিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে।

তারেক রহমান আরও বলেন, তার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময় থেকেই দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছে। এছাড়া মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিম ইবনি সুলতান ইস্কান্দারের সঙ্গে সাক্ষাতের সুযোগ পাওয়ায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বার্তায় প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ মালয়েশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয়। দুই দেশের জনগণের মধ্যে দীর্ঘদিনের যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতা এই সম্পর্কের অন্যতম ভিত্তি।

প্রধানমন্ত্রী হিসেবে প্রথম রাষ্ট্রীয় সফরের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, ভবিষ্যতে মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, শ্রমবাজার ও অন্যান্য সহযোগিতার ক্ষেত্রগুলো আরও সম্প্রসারণে তিনি প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button