খেলাধুলা

দৌড়াও, যেন আজই শেষ দিন”—নেইমারের প্রত্যাবর্তন ঘিরে বাবার আবেগঘন বার্তা

অনলাইন নিউজ ডেস্ক

ইনজুরির দীর্ঘ লড়াই কাটিয়ে আবারও ব্রাজিল দলে ফেরার দ্বারপ্রান্তে নেইমার জুনিয়র।

দলের কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের জন্য পুরোপুরি ফিট আছেন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড। জাতীয় দলের জার্সিতে সর্বোচ্চ গোলদাতা এই খেলোয়াড় অনুশীলনেও ভালো করেছেন বলে জানিয়েছেন তিনি।

তবে শুরুর একাদশে থাকবেন কি না—সে বিষয়ে নিশ্চিত কিছু জানাননি কোচ। আনচেলত্তির ভাষায়, “নেইমার দলে থাকবে, তবে সে শুরুর একাদশে খেলবে কি না বা বদলি হিসেবে নামবে কি না—এটা এখনো সিদ্ধান্ত হয়নি।”

ব্রাজিলের সংবাদমাধ্যম Globo জানিয়েছে, নেইমারের শুরুর একাদশে থাকার সম্ভাবনা খুবই কম।

২০২৩ সালের ১৭ অক্টোবরের পর থেকে ব্রাজিলের হয়ে আর মাঠে নামেননি নেইমার। ফলে স্কটল্যান্ড ম্যাচে সুযোগ পেলে প্রায় তিন বছর পর জাতীয় দলে তার প্রত্যাবর্তন হতে পারে।

এই সম্ভাব্য ফেরা ঘিরে আবেগঘন বার্তা দিয়েছেন নেইমারের বাবা নেইমার সিনিয়র। তিনি ইনস্টাগ্রামে লেখেন, “সৃষ্টিকর্তা আমাদের এই পর্যন্ত আসতে সাহায্য করেছেন। এই যাত্রাটা আমরা একসঙ্গে দেখেছি। তোমার জন্য শুভকামনা, বাবা। ব্রাজিলের জন্যও শুভকামনা।”

তিনি আরও যোগ করেন, “দৌড়াও আমার বাচ্চা, দৌড়াও—এমনভাবে দৌড়াও যেন এটা তোমার জীবনের শেষ দিন।”

সব মিলিয়ে স্কটল্যান্ড ম্যাচ ঘিরে ব্রাজিল শিবিরে এখন বড় আলোচনার নাম নেইমার—তার প্রত্যাবর্তন কি বদলি হিসেবে হলেও মাঠে দেখা যাবে কি না, সেটাই এখন কৌতূহলের কেন্দ্রবিন্দু।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button