অনলাইন নিউজ ডেস্ক
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন শিক্ষা বোর্ডের কর্মকর্তা ও শিক্ষকদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে বলেছেন, দায়িত্ব যথাযথভাবে পালন করলে পদোন্নতিসহ প্রাপ্য সুবিধা পাওয়া যাবে। একই সঙ্গে তিনি বলেন, সরকারকে হুমকি বা চাপ দিয়ে কোনো দাবি আদায় সম্ভব নয়।
শুক্রবার (২৬ জুন) বিকেলে দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এইচএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভার আয়োজন করে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।
সভার শুরুতে শিক্ষা বোর্ডের অধীন বিভিন্ন কলেজের ফলাফল নিয়ে অধ্যক্ষদের মতামত শোনেন শিক্ষামন্ত্রী। এ সময় এক কলেজের অধ্যক্ষ অভিযোগ করেন, বোর্ডের কর্মকর্তারা শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে প্রয়োজনীয় সহযোগিতা করেন না।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা বোর্ডের দায়িত্ব শুধু পরীক্ষা গ্রহণ, উত্তরপত্র মূল্যায়ন ও ফল প্রকাশের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়। তিনি বলেন, বোর্ডের একাডেমিক উন্নয়নে আরও সক্রিয় ভূমিকা রাখা প্রয়োজন। সে জন্য মাসিক, ত্রৈমাসিক, ষান্মাসিক ও বার্ষিক পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
মন্ত্রী আরও বলেন, কিছু কর্মকর্তা পদোন্নতি বা অন্যান্য দাবিদাওয়া আদায়ে আন্দোলন কিংবা চাপ প্রয়োগের পথ বেছে নেন, যা গ্রহণযোগ্য নয়। তাঁর ভাষ্য, সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে নিজ নিজ কাজ করতে হবে।
এ সময় তিনি আরও মন্তব্য করেন, অতীতে আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিলেন—এমন অনেক কর্মকর্তা এখন বিএনপির পরিচয় দিচ্ছেন এবং শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে চাপ দিয়ে বিভিন্ন দাবি আদায়ের চেষ্টা করছেন বলে তাঁর অভিযোগ।
সভায় দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, বোর্ডের কর্মকর্তাসহ বিভিন্ন কলেজের অধ্যক্ষরা উপস্থিত ছিলেন।