জাতীয়

দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অনলাইন নিউজ ডেস্ক

মালয়েশিয়া ও চীনে প্রথম সরকারি বিদেশ সফর সফলভাবে শেষ করে দেশে ফিরে পিতা-মাতার কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২৭ জুন) দুপুর ১২টা ১৫ মিনিটে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যানে গিয়ে তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন।

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান পিতা-মাতার কবরের সামনে দাঁড়িয়ে পবিত্র সূরা ফাতিহা পাঠ করেন এবং তাঁদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button