সারাদেশ

স্বপ্নপূরণের প্রত্যয়ে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় জানাল জমিরুননেছা একাডেমি

  • সিলেটের ফেঞ্চুগঞ্জে জমিরুননেছা একাডেমী স্কুল অ্যান্ড কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি আকিরুল ইসলাম চৌধুরী জিসান। প্রধান বক্তা ছিলেন গভর্নিং বডির অভিভাবক সদস্য রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক প্রতিনিধি সাজাউল হক মিলন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিহার রঞ্জন উকিল।

প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক মোহাম্মদ সোহাগ মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিরা অংশ নেন। শুরুতে দোয়া পরিচালনা করেন সিনিয়র শিক্ষক নূর মাহমুদ চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে আকিরুল ইসলাম চৌধুরী জিসান বলেন, এইচএসসি পরীক্ষা শিক্ষার্থীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। নিয়মিত অধ্যয়ন, কঠোর পরিশ্রম, শৃঙ্খলা ও আত্মবিশ্বাসের মাধ্যমে তারা যেন কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারে। তিনি ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ধারণ করে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক মোহাম্মদ জাকির হোসেন, মোহাম্মদ ফখরুল আলম, রেজাউল করিম, মো. মনজুরুল ইসলাম, মোয়াজ্জেম হোসেন, আওলাদ হোসেন, মিতা দেবনাথ, মোজাম্মেল হক ও সাকি রানী রায়সহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button