

রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
অনলাইন নিউজ ডেস্ক
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
তিনি বলেন, দুপুরে রাজধানীর স্বামীবাগে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) আয়োজিত রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন বিএনপির মহাসচিব। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্যের শেষ দিকে প্রচণ্ড গরমের মধ্যে তিনি হঠাৎ অসুস্থ অনুভব করেন।
পরে তাকে দ্রুত বাসায় নেওয়া হয়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বর্তমানে তিনি বিশ্রামে রয়েছেন। একই সঙ্গে তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।



