সারাদেশ

“বর্তমান প্রধানমন্ত্রী যে চেয়ারে বসে আছেন, সেটি জনগণের চেয়ার। জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ সেই চেয়ার কেড়ে নেবে।

অনলাইন নিউজ ডেস্ক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী আহত নেতা আলিফ চৌধুরীর প্রতি সংহতি জানিয়ে চোখে ব্যান্ডেজ পরে প্রতীকী প্রতিবাদ জানিয়েছেন।

সোমবার (৩ আগস্ট) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইডিইবি) মিলনায়তনের মুক্তিযোদ্ধা স্মৃতি হলে আয়োজিত ‘শহীদ পরিবার ও আহতদের কণ্ঠে জনতার ১ দফা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ প্রতীকী কর্মসূচিতে অংশ নেন।

অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার আগে তিনি মঞ্চের আড়ালে যান। পরে চোখে ব্যান্ডেজ বেঁধে মঞ্চে ফিরে এসে বক্তব্য দেন।

বক্তব্যে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বর্তমান প্রধানমন্ত্রী জনগণের ম্যান্ডেটের প্রতিনিধিত্বকারী একটি চেয়ারে বসে আছেন। জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ সেই ম্যান্ডেট প্রত্যাহার করবে। তিনি আরও বলেন, সংসদের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব না হলে শহীদ পরিবার ও আহতদের সঙ্গে নিয়ে আদালতের মাধ্যমে তা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

প্রসঙ্গত, গত ২৮ জুলাই হবিগঞ্জে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শেষে সংঘর্ষে জাতীয় ছাত্রশক্তির নেতা আলিফ চৌধুরী গুরুতর আহত হন। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, আঘাতে তার একটি চোখের গোলক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ওই চোখে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার সম্ভাবনা নেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button