জাতীয়

শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানালেন মাশরাফি

অনলাইন নিউজ ডেস্ক

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা।

শনিবার (১৫ আগস্ট) দুপুর সোয়া ২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানান তিনি।

প্রসঙ্গত, ২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনের মুখে তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান মাশরাফি বিন মর্তুজা। এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তার নীরব ভূমিকা নিয়ে ব্যাপক সমালোচনা হয়। আওয়ামী লীগের সংসদ সদস্য হওয়ার পাশাপাশি জাতীয় দলের সাবেক অধিনায়ক হিসেবে ‘দ্য ক্যাপ্টেন’ নামে পরিচিত মাশরাফির নীরবতা তার ভক্ত-সমর্থকদের একাংশের মধ্যেও ক্ষোভের জন্ম দেয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে নানা প্রতিক্রিয়ার পর একপর্যায়ে নিজের নীরব থাকার কারণ নিয়েও কথা বলেন মাশরাফি। এবার বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে তার শ্রদ্ধা জানানোর বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button