অপরাধস্থানীয়

লাখাইয়ে দুই দলের সংঘর্ষে ১জন নিহত আহত ২০ জন

হবিগঞ্জের লাখাই উপজেলায় দুই দলের মধ্যে তিন গ্রামবাসী মধ্যে সংঘর্ষের ঘটনায় হিরাজ মিয়া একজন নিহত ২০ জন আহত হয়েছে।

আশীষ দাশ গুপ্ত ( লাখাই প্রতিনিধি ) 

গ্রামবাসী ও পুলিশ সুত্রে জানা যায় শুক্রবার ৯ জানুয়ারি সকালে লাখাই উপজেলার বুল্লা ইউনিয়নের বালিগ্রাম ও মীরপুর গ্রামের বর্তমান মেম্বার আলাল মিয়া ও সবুজ মিয়া অপর পক্ষ সাবেক মেম্বার সাহেব আলী ও নোয়াজ আলী গংদের সাথে জমি সংক্রান্ত বিষয় নিয়ে বালিগ্রাম,,মকসুদপুর ও মিরপুর গ্রামবাসীর মাঝে দেশীয় অস্ত্রসস্ত্র সহকারে মারামারিতে লিপ্ত হয়ে পড়ে। এ ঘটনায় বালিগ্রামের হযরত আলীর ছেলে হিরাজ মিয়া (৫৫) আহতরা হলেন কামাল মিয়া, রেজাউল, আকতার মিয়া,রকিব মিয়া, ফয়জুল, জুবায়েদ, মহিউদ্দিন, হারুন, সোয়াব মিয়া,জিসান মিয়া, ধলাই মিয়া, নুর ইসলাম আহত হয়েছে। আহতদের হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে নিহত হিরাজ মিয়া কে মৃত ঘোষণা করে এবং বালিগ্রামের ধলাই মিয়া (৬৫) ও মকসুদপুর গ্রামের নুর ইসলামের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাদের কে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেপার করা হয়েছে।
এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহিদুল হক বলেন , মারামারির সংবাদ পেয়ে আমি ও পুলিশের উপপরিদর্শক আকতারুজ্জামান, বিপুল চন্দ্র দেবনাথ সহ সঙ্গীয় পুলিশ ফোর্স সহ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসি এবং হবিগঞ্জ সদর মডেল থানার পুলিশ নিহত হিরাজ মিয়ার লাশের সুরতহাল তৈরি করে সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

মেহেদী হাসান রাতুল

বিশেষ প্রতিনিধি ( সিলেট )

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button