সারাদেশ

সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপির নেতাকর্মীদের সক্রিয় হতে হবে : দুলু

সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপির নেতাকর্মীদের সক্রিয় হতে হবে : দুলু

বিএনপির কেন্দ্রীয় নেতা এবং নাটোর-২ আসনে ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, “যেভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও মিথ্যাচার চলছে, বিএনপির নেতাকর্মীদের আরও সক্রিয় হতে হবে। এই অপপ্রচার ও গুজবের বিরুদ্ধে সত্য প্রচার করে আমাদের সাইবার যুদ্ধে বিজয়ী হতে হবে।”

বুধবার (২১ জানুয়ারি) দুপুরে আলাইপুর জেলা বিএনপির কার্যালয়ে নাটোর-২ ধানের শীষের ক্যাম্পেইন ‘কেমন নাটোর চাই’ অনলাইন প্রশিক্ষণ কর্মশালায় এসব কথা বলেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন ব্যারিস্টার তাসনুভা তাবাসসুম রাত্রী, জেলা বিএনপির সদস্য এবং নাটোর বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক নাসিম উদ্দিন নাসিম, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ফরহাদ আলী দেওয়ান শাহীন, শহবদুল্লাহ সোহেল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদ রনি, ওলামা দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, তথ্যপ্রযুক্তি ও ডিজিটাল মিডিয়ার সদস্য সচিব মেসবাহ উদ্দিন তালুকদার অভি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button