

দক্ষিণী চলচ্চিত্রের সুপারস্টার রাম চরণের পরিবারে এসেছে দ্বিগুণ খুশির খবর। জানুয়ারির শেষ দিনে অভিনেতা বাবা হয়েছেন যমজ সন্তানের—স্ত্রী উপাসনা কোনিডেলা এক ছেলে ও এক মেয়ে জন্ম দিয়েছেন। এই সুখবর প্রকাশ করেছেন রাম চরণের বাবা, মেগাস্টার চিরঞ্জীবী।
চিরঞ্জীবী জানিয়েছেন, মা ও দুই সন্তানই সুস্থ আছেন। যমজ সন্তানের আগমনে পরিবার আপাতত আনন্দে ভেসে চলেছে।
এর আগে রাম চরণ ও উপাসনা সন্তান নেওয়ার বিষয়ে অনীহা প্রকাশ করেছিলেন। তবে বিয়ের দীর্ঘ ১০ বছর পর এবার তাঁরা প্রথমবার বাবা-মা হয়েছেন। ২০২৩ সালে তাঁদের কন্যাসন্তান ক্লিন কারা কোনিডেলার জন্ম হয়েছিল। মেয়ের বয়স দু’বছর পূর্ণ হওয়ার আগেই পরিবারে নতুন সদস্য এসেছে।
যদিও রাম চরণ বা উপাসনা আনুষ্ঠানিকভাবে দ্বিতীয়বার সন্তান আগমনের খবর দেননি, মাসখানেক আগে উপাসনার একটি সোশ্যাল মিডিয়া পোস্টে ইঙ্গিত মিলেছিল। সেই পোস্টে তিনি লিখেছিলেন, “এ বছরের দীপাবলিতে আমাদের খুশি দ্বিগুণ। ভালোবাসা দ্বিগুণ। কৃতজ্ঞ। খুব শীঘ্রই নতুন একটা শুরু করতে চলেছি।”
পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য আপাতত কিছুদিনের জন্য কাজ থেকে বিরতি নেবেন রাম চরণ।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া।



