সারাদেশ

দেশের অর্থনীতি ও বাজার স্থিতিশীলতায় এআই প্রযুক্তির ব্যবহার হবে, প্রথম ধাপে নজরদারিতে ৩০পণ্য

প্রথম পর্যায়ে ৩০টি অতি সংবেদনশীল পণ্য পর্যবেক্ষণে আনা হবে

সিলেট, ৩ জুলাই ২০২৬:

দেশের বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ, মূল্য নিয়ন্ত্রণ এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে সরকার। প্রথম পর্যায়ে বাজারের অতি সংবেদনশীল ৩০টি পণ্যকে এআইভিত্তিক পর্যবেক্ষণ ব্যবস্থার আওতায় আনা হবে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি।

শুক্রবার (৩ জুলাই) বিকেলে সিলেট সদর উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত বহুমুখী সরকারি অনুদান, পুরস্কার ও সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, বর্তমান বাজারদর পর্যবেক্ষণের পাশাপাশি পণ্যের উৎপাদন পরিস্থিতি, আবহাওয়াজনিত সম্ভাব্য প্রভাব, আন্তর্জাতিক বাজারের প্রবণতা এবং সরবরাহ ব্যবস্থার তথ্য বিশ্লেষণ করে আগাম পূর্বাভাস দিতে সংশ্লিষ্ট একাধিক মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি এআইভিত্তিক মডেল তৈরি করা হবে। এর মাধ্যমে বাজার ব্যবস্থাপনা আরও কার্যকর ও সময়োপযোগী হবে।

সিলেটকে দেশের অন্যতম প্রধান সবজি রপ্তানি হাব হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, বর্তমানে দেশের মোট সবজি রপ্তানিকারকদের প্রায় অর্ধেকই সিলেটের। তবে মানসম্মত প্যাকেজিং ও আন্তর্জাতিক সার্টিফিকেশনের সীমাবদ্ধতার কারণে রপ্তানির পূর্ণ সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না। এ সমস্যা সমাধানে কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে বিশেষ প্রকল্প গ্রহণ করা হয়েছে। এর আওতায় কৃষকদের বিজ্ঞানভিত্তিক উৎপাদন পদ্ধতি ও ট্রেসেবিলিটি নিশ্চিত করতে প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি সবজি সংরক্ষণের সুবিধা বাড়াতে সারাদেশে প্রায় দুই হাজার কোল্ড স্টোরেজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে, যার উল্লেখযোগ্য অংশ সিলেট অঞ্চলে স্থাপন করা হবে।

মন্ত্রী বলেন, চলমান দুটি বৈশ্বিক সংঘাতের কারণে আন্তর্জাতিক বাজারে এক ধরনের স্থবিরতা সৃষ্টি হয়েছে, যার প্রভাব সমজাতীয় পণ্য উৎপাদনকারী দেশগুলোর ওপরও পড়েছে। এ পরিস্থিতিতে দেশের শিল্প খাতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে, যাতে উৎপাদন ও শিল্প কার্যক্রম নির্বিঘ্নে চলতে পারে।

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রসঙ্গে তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে ইতোমধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে। আগামী দুই থেকে তিন মাসের মধ্যে হাসপাতালের বহির্বিভাগ (আউটডোর) সেবা চালুর লক্ষ্যে জনবল নির্ধারণসহ প্রয়োজনীয় কার্যক্রম এগিয়ে চলছে।

সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুর

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button