আন্তর্জাতিক

ট্রাম্পের মন্তব্যে ইরানের কড়া প্রতিক্রিয়া—‘মানুষকে হত্যা করা যায়, আদর্শকে নয়’

অনলাইন নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের জবাবে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে আর্মেনিয়ায় অবস্থিত ইরানের দূতাবাস। শনিবার (৪ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দূতাবাসটি লিখেছে, “মানুষকে হত্যা করা যায়, কিন্তু আদর্শকে নয়।”

এর আগে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ের অনুষ্ঠানে দেশটির শীর্ষ নেতৃত্ব একত্রিত হয়েছিল। চাইলে ওই সময় এক হামলায় সেখানে উপস্থিত সবাইকে হত্যা করা সম্ভব ছিল। তবে ভবিষ্যৎ আলোচনার সুযোগ নষ্ট হয়ে যাবে বিবেচনায় এমন পদক্ষেপ নেওয়া হয়নি। এছাড়া তিনি শোকাহত মানুষের বিষয়ে মন্তব্য করে বলেন, “হয়তো এগুলো ভুয়া কান্না।”

ট্রাম্পের ওই মন্তব্যের প্রতিক্রিয়ায় আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভানে অবস্থিত ইরানি দূতাবাস এক্সে লিখেছে, “মানুষকে হত্যা করা যায়, কিন্তু আদর্শকে নয়। আপনি আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করেছেন, কিন্তু বাস্তবে আপনি এমন একটি সুগন্ধির বোতল ভেঙেছেন, যার সুবাস সর্বত্র ছড়িয়ে পড়েছে। এসব বিষয় আপনি বুঝবেন না, কারণ আপনার নেই সভ্যতা, নেই ইতিহাস, নেই সম্মান।”

উল্লেখ্য, আয়াতুল্লাহ আলী খামেনির স্মরণে ৩ থেকে ৯ জুলাই পর্যন্ত সপ্তাহব্যাপী রাষ্ট্রীয় শোক ও শেষ বিদায়ের কর্মসূচি পালন করছে ইরান। এ আয়োজনের বিভিন্ন পর্বে দেশটির শীর্ষ সরকারি ও সামরিক কর্মকর্তাদের পাশাপাশি বিদেশি আমন্ত্রিত অতিথিদেরও অংশ নেওয়ার কথা রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button