

নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকা থেকে ইতি (৩২) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে এলাকার একটি বিউটি পার্লার থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
সদর থানার ওসি মো. আব্দুল হালিম বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত ইতি ফতুল্লা থানার এনায়েতনগর ইউনিয়নের মাসদাইর এলাকার বাসিন্দা এবং আনোয়ার হোসেন সেন্টুর স্ত্রী। স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পুলিশের প্রাথমিক ধারণা, মৃত্যুর ঘটনা সাত থেকে আট দিন আগে ঘটতে পারে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
ওসি আরও বলেন, মৃত্যুর প্রকৃত কারণ জানতে বিস্তারিত তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে নিশ্চিতভাবে বলা যাবে।



