বিনোদন

ভিন্ন কথা বলে শিল্পীকে দাঁড়িপাল্লার বিজ্ঞাপনে অভিনয়!

ভিন্ন উদ্দেশ্যের কথা বলে তাকে দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী বিজ্ঞাপনে অভিনয় করানো হয়েছে—এমন অভিযোগ করেছেন অভিনেতা সোহেল তৌফিক। এ বিষয়ে তিনি নিজের ফেসবুক হ্যান্ডেলে একটি পোস্ট দিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন।

‘জুনিয়র মাশরাফি’ নামে পরিচিত সোহেল তৌফিক ছোট পর্দার পাশাপাশি চলচ্চিত্রেও প্রধান চরিত্রে অভিনয় করে পরিচিতি পেয়েছেন।

তার দাবি, একটি নির্বাচনী অ্যাপের মডেল হিসেবে কাজ করার জন্য তার সঙ্গে চুক্তি করা হয়েছিল। তবে বিজ্ঞাপনটি প্রচারে এলে তিনি দেখেন, সেটি জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী প্রচারণা হিসেবে প্রকাশিত হয়েছে। এতে তিনি নিজেকে প্রতারিত মনে করছেন।

বিষয়টি নিয়ে সোহেল তৌফিক বলেন, তিনি একটি সামাজিক অভিযোগ গ্রহণকারী অ্যাপের বিজ্ঞাপনে কাজ করতে সম্মতি দিয়েছিলেন, যার লক্ষ্য ছিল সাধারণ মানুষের অন্যায়, দুর্নীতি, চাঁদাবাজি ও হয়রানির বিরুদ্ধে অভিযোগ জানানোর প্ল্যাটফর্ম হিসেবে তুলে ধরা। কিন্তু পরে তার অজান্তে ও অনুমতি ছাড়া বিজ্ঞাপনের শেষে রাজনৈতিক ভোটের আহ্বান যুক্ত করা হয়।

তিনি আরও জানান, শুটিংয়ের আগে, শুটিং চলাকালীন বা শুটিংয়ের পর কোনো সময়ই তাকে জানানো হয়নি যে এটি নির্বাচনী প্রচারণার অংশ। এটি তার নৈতিক অবস্থান ও পেশাগত সম্মতির বাইরে বলে উল্লেখ করেন তিনি।

একই সঙ্গে তিনি স্পষ্ট করেন, তিনি কোনো রাজনৈতিক দল, প্রতীক বা নির্বাচনী প্রচারণার সঙ্গে যুক্ত নন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button