বিনোদন

চিত্রনায়িকা পরীমনিকে হত্যার হুমকি!

ঢাকাই সিনেমার নায়িকা পরীমনি ফোনে হত্যার হুমকি পেয়েছেন। একজন অজানা বিদেশি নম্বর থেকে তাকে ফোন করে হত্যার হুমকি দেয়া হয় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়।

পরীমনি সেই কথোপকথনের ভিডিও নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন। ভিডিওর সঙ্গে দেয়া ক্যাপশনে তিনি লিখেছেন, “ভোট নিয়ে কিছু শেয়ার করা যাবে না! এরা কারা?” এছাড়া তিনি বাংলাদেশ আর্মি, সিআইডি পুলিশ এবং বাংলাদেশ পুলিশের অফিসিয়াল পেইজগুলোও মেনশন করেছেন।

পরীমনি জানান, হঠাৎ করে বিদেশি নম্বর থেকে ফোন এসে তাকে গালাগাল করা হয় এবং ভোট সংক্রান্ত কোনো বিষয় শেয়ার করা যাবে না বলে হত্যার হুমকি দেয়া হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button