আন্তর্জাতিক

কবুতরকে খাবার দেওয়ায় নারীকে ৩ লাখ টাকা জরিমানা

সিঙ্গাপুরের আদালত বন্য কবুতরকে খাবার খাওয়ানোর অপরাধে এক নারীকে জরিমানা করেছে। দণ্ডিতের নাম শানমুগামনাথন শামলা। ৭১ বছর বয়সী এই নারী একাধিকবার বন্যপ্রাণী সংক্রান্ত আইন লঙ্ঘন করেছেন, যার কারণে তাকে এ শাস্তি দেয়া হয়েছে।

সর্বশেষ, গত জানুয়ারিতে এক ঝাঁক বন্য কবুতরকে খাবার দেওয়ায় শামলাকে ৩,২০০ সিঙ্গাপুরি ডলার (প্রায় ৩ লাখ ৭ হাজার টাকা) জরিমানা করা হয়েছে। বর্তমান মুদ্রাবাজার অনুযায়ী, ১ সিঙ্গাপুরি ডলার ৯৫.৯২ টাকায় হিসাব করা হয়েছে।

অবসরপ্রাপ্ত শামলা সিঙ্গাপুরের সেন্ট্রাল অঞ্চলের তোয়া পায়োহ এলাকায় বসবাস করেন। তিনি ভারতীয় বংশোদ্ভূত।

শামলা বন্যপ্রাণী আইনের অধীনে চারটি অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন। আদালত আরও পাঁচটি একই ধরনের ঘটনার বিবেচনা করেছে। এর আগে ২০২৫ সালের মে মাসে একই অপরাধ এবং একটি পাখি ধরার অভিযানে বাধা দেওয়ার কারণে তাকে ১,২০০ সিঙ্গাপুর ডলার জরিমানা করা হয়েছিল। শাস্তি মেনে চলার আশ্বাসের মাত্র এক মাস পর তিনি পুনরায় কবুতরকে খাবার খাওয়াতে শুরু করেন।

প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত অন্তত ৯ বার শামলা কবুতরকে শস্যদানা ও পাউরুটি খাওয়েছেন। ভিডিও ফুটেজে তাকে তোয়া পায়োহে তার বাসের কাছে কবুতরের মাঝে দেখা গেছে। প্রসিকিউশন এটিকে আইনের ধারাবাহিক লঙ্ঘন হিসেবে উল্লেখ করে কার্যকর শাস্তির প্রয়োজনীয়তা তুলে ধরেছে।

শামলা আদালতে জানিয়েছেন, তিনি বেকার এবং তার কোনো চিকিৎসা বীমা নেই। জরিমানা কমানোর অনুরোধ করলে আদালত তাকে ৩,২০০ ডলার জরিমানা করেন এবং শামলা সঙ্গে সঙ্গেই পুরো অর্থ পরিশোধ করতে রাজি হন। সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, প্রতিটি অভিযোগে সর্বোচ্চ ১০,০০০ সিঙ্গাপুর ডলার জরিমানা হতে পারত।

সূত্র: সামা টিভি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button