সারাদেশ

হবিগঞ্জের চুনারুঘাটে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত ম-র-দে-হ উদ্ধার

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার উপজেলার গনশ্যামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওমানপ্রবাসী ইব্রাহিম মিয়ার স্ত্রী বিউটি (২২) নিজ ঘরে ঝুলন্ত অবস্থায় ছিলেন। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে স্থানীয়দের সহায়তায় পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহত বিউটি উপজেলার ভান্ডারুয়া গ্রামের জয়নাল মিয়া ও সুগেরা বেগমের মেয়ে। তাঁর স্বামীর বাড়ি চুনারুঘাট উপজেলায়।

চুনারুঘাট থানার পুলিশ জানায়, প্রাথমিকভাবে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ আরও জানায়, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button